ঢাকা, শনিবার   ২১ মার্চ ২০২৬,   চৈত্র ৭ ১৪৩২

বিরোধীদলীয় নেতার ঈদের নামাজ আদায় ও কুশল বিনিময়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩০ পিএম, ২১ মার্চ ২০২৬ শনিবার | আপডেট: ০২:৩১ পিএম, ২১ মার্চ ২০২৬ শনিবার

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি রাজধানী ঢাকার মিরপুরের ৬০ ফিট রাস্তা সংলগ্ন মনিপুর গার্লস হাইস্কুল মাঠে নামাজ আদায় করেছেন।

নামাজ শেষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। শনিবার সকাল ৮টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন তিনি।

এরপর রাজধানী ঢাকার ২৯ মিন্টো রোডে তিনি তাঁর সরকারি বাসভবনে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাস্থ কূটনৈতিক মিশনের কূটনীতিকগণের সঙ্গে ও বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এএইচ