পাথরঘাটায় চিফ হুইপের ঈদের নামাজ আদায় ও কুশল বিনিময়
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২১ মার্চ ২০২৬ শনিবার
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি নিজ এলাকা পাথরঘাটা সদর জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।
আজ শনিবার সকাল ৮টায় ঈদের জামাত শুরু হয়।
এসময় এলাকাবাসীর পক্ষ থেকে নবনিযুক্ত চিফ হুইপকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নামাজ শেষে মুসলিম উম্মাহসহ সারাবিশ্বের সকল মানুষের শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
ঈদের নামাজে স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এএইচ
