ঢাকা, সোমবার   ২৩ মার্চ ২০২৬,   চৈত্র ৯ ১৪৩২

ঈদ শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা, কাল অফিস খোলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬ এএম, ২৩ মার্চ ২০২৬ সোমবার | আপডেট: ১২:১৯ পিএম, ২৩ মার্চ ২০২৬ সোমবার

ঈদুল ফিতরে টানা ৭ দিনের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। আগামীকাল ২৪ মার্চ থেকে অফিস-আদালত-ব্যাংক খুলছে যথানিয়মে।

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ঈদ শেষে সোমবার সকাল থেকে কিছু কিছু মানুষকে ফিরতে দেখা গেছে।

ফেরাদের সংখ্যা যদিও অনেক কম। তবে মহাসড়কে নেই মানুষের চাপ ও যানবাহনের চাপ। মহাসড়ক এখনও ফাঁকা রয়েছে। ঈদের ছুটি শেষ হওয়ার পূর্বে যারা অল্পসংখ্যক মানুষ ফিরছেন তারা স্বস্তি নিয়েই ফিরছেন।

সোমবার সকালে কমলাপুর স্টেশনে ট্রেনগুলোতে যাত্রীদের সরব উপস্থিতি দেখা গেছে। এদিকে, সদরঘাট লঞ্চ টার্মিনালে সোমবার ভোর থেকেই দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোর ভিড় বাড়তে থাকে।

যাত্রীরা জানান, এবারের লম্বা ছুটিতে স্বজনদের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে পেরে খুশি তারা।

অন্যদিকে, ঈদের তৃতীয় দিনেও থেমে নেই ঘরমুখো মানুষের যাত্রা। ঢাকায় পরিবার নিয়ে ঈদ উদযাপন শেষে এখন অনেকেই গ্রামে যাচ্ছেন আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে। ঈদের সময়ের ভিড় ও ভোগান্তি এড়াতে ঈদের পরেই যাচ্ছেন বলে জানান তারা।

গত শনিবার (২১ মার্চ) দেশে উদযাপিত হয় মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ মোট সাত দিন নির্ধারিত সরকারি সাধারণ ছুটি। 

টানা সাত দিন ঈদের ছুটি শেষে মঙ্গলবার অফিসে যোগ দেবেন কর্মজীবীরা। 

এএইচ