ঢাকা, মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬,   চৈত্র ১০ ১৪৩২

জাবি শিক্ষার্থী শারমিন হত্যা মামলায় স্বামী দুই দিনের রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৬ পিএম, ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে দুদিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান রিমান্ডের এ আদেশ দেন। 

গত ১৬ মার্চ ফাহিমকে আদালতে হাজির করে ৫ দিনের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মো. শহিদুজ্জামান। বিচারক তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ২৪ মার্চ দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সে অনুযায়ী মঙ্গলবার আসামি ফাহিমকে রিমান্ড শুনানির জন্য কারাগারে থাকা আদালতে আনা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা রিমান্ড চেয়ে বক্তব্য রাখেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

 এর আগে গত ১৫ মার্চ সাভারের জাবি ক্যাম্পাসসংলগ্ন ইসলামনগর এলাকায় নিজের বাসা থেকে লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার রাতেই সন্দেহভাজন হিসেবে ফাহিমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম। পরদিন সকালে ফাহিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয়। তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী।

এমআর//