স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ‘জয়বাংলা’ স্লোগান, আটক ৩
সাভার প্রতিনিধি
প্রকাশিত : ০৬:২৬ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১২টার দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তাহমিনা আক্তার (৪০) নামে এক নারী তার সন্তানদের নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এ সময় তিনি ‘জয়বাংলা’ স্লোগান দিতে গেলে পুলিশ তাকে বাধা দেয়। এক পর্যায়ে তাকে আটক করা হয়। তিনি ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা। তবে তার কোনো রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পরে পৃথক সময়ে আরও দুজনকে আটক করা হয়। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মিষ্টি সুভাষ (২৮) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিঙ্গাপুর গ্রামের রকিবুল ইসলাম (৩২)। তাদেরও রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আটক তিনজনকে আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
এমআর//
