ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১২ ১৪৩২

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব ফাহমিদা আখতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৫৯ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ফাহমিদা আখতার।

বুধবার (২৫ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত  প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফাহমিদা আখতার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে নিয়োগ করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং অবিলম্বে তা কার্যকর হবে হবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এমআর//