গাজীপুরে ড্রামে ভর্তি ২৮৭০ লিটার ডিজেল উদ্ধার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৪৫ এএম, ২৯ মার্চ ২০২৬ রবিবার
গাজীপুরের কালিয়াকৈরে ড্রামে ভর্তি ২৮৭০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে মজুদ করে ডিজেল রাখার দায়ে এক দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস মহাসড়কের পাশে দোকান মালিক আবুল হোসেনকে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
এসময় ড্রামে ভর্তি ২৮৭০ লিটার ডিজেল ন্যায্য মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
জানা যায়, বিভিন্ন পাম্প থেকে তেল সরবরাহ করে দিগুন দামে বিক্রি করে আসছিল এই দোকানদার। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার ভূমি ফাহিম শাহরিয়ার জানান, অবৈধভাবে ২৮৭০ লিটার ডিজেল মজুদ ও বেশি দামে বিক্রি করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, গাজীপুরের বিভিন্ন পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট অব্যাহত রয়েছে। রোববার সকালে কিছু কিছু পাম্পে তেল দিতে দেখা গেছে। তবে চাহিদামাফিক তেল সরবরাহ না থাকায় বিভিন্ন পাম্পগুলোতে তেলের সংকট অব্যাহত আছে।
পাম্প কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন যে পরিমাণ তাদের তেল প্রয়োজন তারা চাহিদার তুলনায় চার ভাগের এক ভাগ তেল পাচ্ছেন।
এএইচ
