বাঘাবাড়ি ডিপো থেকে ১৯ জেলায় তেল সরবরাহ অব্যাহত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১২:২৯ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার
উত্তরবঙ্গসহ ১৯ জেলায় সিরাজগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে তেল সরবরাহ অব্যাহত রয়েছে। গতকালের চেয়ে আজকে সরবরাহ বাড়ানো হয়েছে ৩০ হাজার লিটার।
সোমবার সকাল হতে বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে জ্বালানি তেল দেয়া হচ্ছে ৩০২টি পেট্রোল পাম্পকে।
বিতরণকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম থেকে এসব পাম্পগুলোকে ২৭ লাখ ২৭ হাজার ৫শ লিটার জ্বালানি তেল দিনভর সরবরাহ দেয়া হচ্ছে বলে অয়েল ডিপোর ইনচার্জ আবুল ফজল মোহাম্মদ সাদেকিন জানিয়েছেন।
তিনি জানান, তেলের কোন সংকট নেই। চাহিদা অনুযায়ী তেল দেয়া হচ্ছে। গতকাল রোববারের চেয়ে আজকে সরবরাহ বাড়ছে প্রায় ৩০ হাজার লিটার।
এদিকে চাহিদার বিপরীতে চাহিদার বিপরীতে পর্যাপ্ত তেল না মেলায় পামগুলো তেল সরবরাহ দিতে হিমশিম খাচ্ছে। সিরাজগঞ্জের বেলকুচির পাম্প বন্ধ রয়েছে। এখানে তেল নিতে আসা গাড়ি চালকরা ফিরে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন তারা।
দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের দায়িত্বশীল মহলের সুদৃষ্টি কামনা করেছেন গাড়ি চালকরা।
অপরদিকে, চাহিদা অনুযায়ী তেল না মেলার কথা জানিয়ে সংকট নিরসনের জন্য যথাযথ পদক্ষেপ দাবি করলেন পেট্রোল পাম্প কর্মচারী উদয় সাহা।
এএইচ
