ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০২:১০ পিএম, ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৩:৪৪ পিএম, ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার
রাজবাড়ীতে ঘরে ঢুকে জোরপূর্বক এক গৃহবধূ (৩০)কে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় রাজবাড়ী সদর উপজেলার রামকান্তুপুরের আমজাদ মোল্লার ছেলে রেজাউল ইসলাম লাকু (৩৫)কে আসামি করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) রাজবাড়ী থানায় মামলা করেন ভুক্তভোগী নিজে।
মামলার বাদী ওই গৃহবধূ জানান, চলাফেরার পথে রেজাউল ইসলাম লাকু তার দিকে কুনজরে তাকাতো। যে কারণে তিনি সব সময় লাকুকে এড়িয়ে চলতেন। গত ২৫ মার্চ খাবার খেয়ে রাতে সাড়ে ৯টার দিকে তার স্বামী বাইরে যান। তিনিও খাবার খেয়ে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। এরই মাঝে রাত সাড়ে ১১টার দিকে রেজাউল ইসলাম লাকু কৌশলে তার ঘরের দরাজা খুলে প্রবেশ করে এবং মুখ আটকিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। তিনি চিৎকার করলে পরিবারের লোকজন এগিয়ে আসে আর লাকু দৌড়ে পালিয়ে যায়।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মোঃ সাহাবুদ্দিন খান জানান, ঘটনার পর থেকে আসামি রেজাউল ইসলাম লাকু আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এএইচ
