ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬,   চৈত্র ১৭ ১৪৩২

ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার

ঢাকাসহ ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ক্ষমতাবলে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। 

জেলাগুলো হলো- নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসকগণ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। 

নিয়োগপ্রাপ্তরা হলেন— 

১. ফরিদপুর:  মো. আফজাল হোসেন খান পলাশ

২. ঢাকা: মো. ইয়াছিন ফেরদৌস

৩. গাজীপুর: চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী 

৪. ফেনী: অধ্যাপক এম এ খালেক 

৫. নীলফামারী: মো. মিজানুর রহমান চৌধুরী 

৬. লালমনিরহাট: এ কে এম মমিনুল হক 

৭. পাবনা: মোহাম্মাদ জহুরুল ইসলাম 

৮. নড়াইল: মো. মোস্তাফিজুর রহমান আলেক 

৯. বরগুনা: মো. নজরুল ইসলাম মোল্লা 

১০. জামালপুর: মো. সিরাজুল হক 

১১. মানিকগঞ্জ: জামিলুর রশিদ খান 

১২. নরসিংদী: তোফাজ্জল হোসেন 

১৩. হবিগঞ্জ: আহমেদ আলী 

১৪. চাঁদপুর: এ কে এম সলিম উল্যা সেলিম 

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এএইচ