যেসব এলাকায় আজ ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০০ এএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার
সঞ্চালন লাইনের কাজ সম্পাদনের জন্য সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় আজ বুধবার (১ এপ্রিল) ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ বিউবোর নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী রাসেল আহমাদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাতক গ্রিড উপকেন্দ্রের সিলেট ছাতক সঞ্চালন লাইনের সার্কিট-১ ও সার্কিট-২ জাম্পারিং কাজ সম্পাদনের জন্য বুধবার সকাল ৬-১০টা পর্যন্ত ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি ইনকামিং সার্কিট শাটডাউন গ্রহণ করা হবে। ফলে ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারের মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জের আওতাধীন সব এলাকায় সকাল ৬-১০টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।
বিদ্যুৎ গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এএইচ
