ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

রাজবাড়ী জেলা বারে ৯ পদে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল বিজয়ী

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৩ এএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে জামায়াত-বিএনপি সমর্থিত আইনজীবীদের প্যানেল। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত সাধারণ আইনজীবী পরিষদ ২টি পদে বিজয়ী হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজবাড়ী বার অ্যাসোসিয়েশন ভবনে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট অশোক কুমার সাহা ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে কাজী আব্দুল বারী (কুটিন) ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএম মোস্তফা পেয়েছেন ৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক (২) ১৩৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিপ্লব কুমার রায় পেয়েছেন ৭৩ ভোট।

সহ-সভাপতি পদে আব্দুল হাকিম খান (রিপন) ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সম্পাদক পদে মোঃ আরব আলী ১০৮ ভোট এবং মোহাম্মদ নজরুল ইসলাম (বাবু) ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এম. এম. শাহরিয়ার জামান (রাজীব) ১০৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ শরিফুল ইসলাম (১১২), মোঃ মোশারফ হোসেন (১২১), আব্দুল্লাহ আল আমান (১৫৫), মোঃ ওলিউল্লাহ শিকদার (চঞ্চল) (১৩৪) এবং মোঃ হান্নান আহমেদ (১১২)।

সকাল ১০টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয়—জামায়াত-বিএনপি সমর্থিত “সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ” এবং আওয়ামী লীগ সমর্থিত সাধারণ আইনজীবীদের “জেলা আইনজীবী সমন্বয় পরিষদ”।

এএইচ