ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেটের সেমিনার, অর্থনৈতিক সহযোগিতায় জোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১১ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে মঙ্গলবার একটি মতবিনিময় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে হংকংয়ের বাণিজ্যিক ও আর্থিক সম্ভাবনা এবং বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়। এতে প্রধান আলোচক ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর হংকং অফিসের কমিশনার হো লিক ছি নিকোলাস।
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, হংকং একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র। এর সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশ পোশাক খাতসহ বিভিন্ন অর্থনৈতিক প্রকল্পে বড় সুযোগ পেতে পারে, বিশেষ করে বৈশ্বিক বাণিজ্যে হংকংয়ের অবস্থান কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করায় আয়োজকরা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি ধন্যবাদ জানান। এতে ব্যবসায়ী, শিক্ষাবিদ ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

এনএইচআর