ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত, বাংলাদেশে কবে?
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:০৬ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার
মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ২০২৬ সালের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে আগামী ২৭ মে পালিত হতে পারে পবিত্র ঈদুল আজহা।
দেশটির জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।
জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস পালিত হতে পারে।
এর ধারাবাহিকতায় ২৭ মে দেশটিতে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।
ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার প্রথা অনুযায়ী, বাংলাদেশে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর ঈদ পালন করা হয়। সেই অনুযায়ী বাংলাদেশে ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
তবে, চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখগুলোতে পরিবর্তন আসতে পারে। জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আযহা পালিত হয়।
ঈদুল আজহার দিনের প্রধান আমল হলো কোরবানি করা। কোরবানি ইসলামের অন্যতম নিদর্শন। শরিয়তে কোরবানির যে পন্থা ও পদ্ধতি নির্দেশিত হয়েছে, তার মূলসূত্র ‘মিল্লাতে ইবরাহিমি’তে বিদ্যমান ছিল। কোরআন ও হাদিস থেকে তা স্পষ্ট জানা যায়। এজন্য কোরবানিকে ‘সুন্নাতে ইবরাহিমি’ নামে অভিহিত করা হয়।
এএইচ
