ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

ঢাকা-মাওয়া মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৩১ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে মহাসড়কের ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় কয়েকটি গাছের চারা রোপণের মাধ্যমে ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, দলের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষা, সৌন্দর্য বৃদ্ধি ও ছায়া প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ জোরদার করতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।

এ সময় সড়ক ও জনপদ বিভাগ মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, কেরানীগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী হারুন উর রশিদ ও উপ-সহকারী প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিন উপস্থিত ছিলেন।

এমআর//