ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যমজ ২ ভাই নিহত
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার
ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রেনের ধাক্কায় একই পরিবারের জমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষ্মণদিয়া গ্রামের রেলগেট এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর নাম মো. তাইব (৫) ও মো. তাহমিদ (৫)। তারা একই গ্রামের মো. আকাশ শেখের জমজ সন্তান। তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। যেহেতু এটি রেল দুর্ঘটনা, তাই রেলওয়ে পুলিশের উপস্থিতির পর পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।
এ মর্মান্তিক ঘটনায় পরিবারটির পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমআর//
