ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:২৬ এএম, ২ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। দেশটিতে স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ সময়ে বাসিন্দারা আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি প্রাথমিকভাবে ৭ দশমিক ৮ মাত্রার হিসেবে রেকর্ড করা হয়। দেশটির স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জের কেন্দ্রস্থল মালুক্কা সাগরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়।
হাওয়াইভিত্তিক সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে এক হাজার কিলোমিটারের মধ্যে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মালয়েশিয়ার উপকূলীয় এলাকায় সুনামির ঢেউ আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী সময়ে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়।
ভূমিকম্পের ফলে দেশটিতে ভবন ধসের ঘটনা ঘটেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভবনের ধ্বংসাবশেষ পড়ে ৭০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।
দেশটির উদ্ধার কর্মীরা এই তথ্য নিশ্চিত করেছেন।
এএইচ
