সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫২ পিএম, ২ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার
মালদ্বীপের রাজধানী মালেতে শুক্রবার (৩ এপ্রিল) সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী মহারণে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত।
মালে জাতীয় ফুটবল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
নিজ নিজ গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ ২-০ গোলে এবং ভারত ৩-০ গোলে পাকিস্তানকে হারায়। গ্রুপ পর্বে বাংলাদেশ-ভারত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। অন্য সেমিতে ভুটানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে জায়গা করে নেয় ভারত।
এমআর//
