রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৫৫ পিএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার
কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার রোজিনা আক্তার বলেন, শনিবার দুপুর ১টা ১৩ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ৩টি ইউনিট আগুুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
এমআর//
