এমপিওভুক্ত শিক্ষকদের মার্চের বেতন অনুমোদন, শিগগিরই ব্যাংকে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৭ পিএম, ৫ এপ্রিল ২০২৬ রবিবার
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মার্চ মাসের বেতন অনুমোদন করেছে মন্ত্রণালয়। তবে বর্তমানে তা এখনও আইবাস-এ প্রদর্শিত হচ্ছে না। বেতন তথ্য আইবাসে আপলোডের পর এটি বাংলাদেশ ব্যাংক-এ পাঠানো হবে বলে জানিয়েছে মাউশি।
রোববার (৫ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) জানায়, প্রায় পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর মার্চ মাসের বেতন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন বলেন, “মার্চের বেতনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষক-কর্মচারীরা যেন দ্রুত বেতন পান, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব অনলাইনে দাখিল করেন। যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন দিয়ে বেতন ব্যাংকে পাঠানো হয়।
সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা আরও স্বচ্ছভাবে প্রদান নিশ্চিত হচ্ছে।
এএইচ
