ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৩ ১৪৩২

দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে তাকওয়া গাড়ির সংঘর্ষ, নারীসহ নিহত ৩

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫২ এএম, ৬ এপ্রিল ২০২৬ সোমবার

গাজীপুরের কোনাবাড়িতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে তাকওয়া গাড়ির সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। 

রোববার সন্ধ্যার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের উপরে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- শিমুল নাহার, আলিমুদ্দিন ও সাদ্দাম হোসেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ির ফ্লাইওভারের উপরে ওভারটেক করতে গিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে চন্দ্রাগামী তাকওয়া পরিবহনের একটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে ২ জন নিহত ও হাসপাতালে নেওয়ার পথে এক নারী মারা যান।  আহত হন গাড়ির ৪ যাত্রী। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে হতাহতদের উদ্ধার করে। 

অপরদিকে, সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গাজীপুরের চাকুলিয়া এলাকায় দেওয়ানগঞ্জগামী টেনে নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ওই নারী মৃতদেহ উদ্ধার করে।

এএইচ