ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৪ ১৪৩২

জামায়াতের নারী কর্মী সাওদা সুমির জামিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

গ্রেপ্তারকৃত ভোলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মী বিবি সাওদার জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন আদেশ প্রদান করেন।​

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি ফেসবুক পোস্টে বলেন, ‘আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।’

ফেসবুকে জ্বালানি তেল সংকট ও একটি ফটোকার্ড শেয়ার করার অভিযোগে গত ৫ এপ্রিল দিবাগত রাত ১১টায় ভোলা পৌরসভার নিজ বাসভবন থেকে বিবি সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ভোলা আদালতে তাকে তোলা হয়।

এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ফেসবুক পোস্টে তার মুক্তি দাবি করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

এএইচ