ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৪ ১৪৩২

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টায় একজন আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬ পিএম, ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। 

মঙ্গলবার (৭ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার/পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার ‘জে আর অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি সিল তৈরির দোকান থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।

এমআর//