ঢাকা, শনিবার   ২০ জুন ২০২৬,   আষাঢ় ৬ ১৪৩৩

দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৬ এএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার

দেশের ৩ অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (০৮ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি জানানো হয়, আজ দুপুরের মধ্যে যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এএইচ