ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৫ ১৪৩২

বিদ্যুৎ সাশ্রয় করতে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সাদা বলের দুই ফরম্যাটের সিরিজ আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সব ম্যাচ দিবারাত্রির হলেও, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে।

বুধবার (৮ এপ্রিল)  বিসিবির এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে এই সিরিজের সময় পরিবর্তন করার কথা জানান কমিটি প্রধান তামিম ইকবাল।

তামিম বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন, ওয়ানডে ম্যাচে ১১টা অথবা সাড়ে ১১টা, টি-টোয়েন্টি বেলা ২টা অথবা আড়াইটায় হতে পারে।’

এদিকে বিসিবির এই বৈঠকে ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব নির্ধারণ হয়নি। বিসিবি সভাপতি তামিম জানান, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে ক্রিকেট অপারেশন্সে এখন কাউকে নিয়োগ দিব না। যদি কোনো প্রশ্ন আসে ক্রিকেট অপারেশন্স থেকে, তখন সেটা আমরা বসে বোর্ডে সিদ্ধান্ত নেব।’

এমআর//