ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৬ ১৪৩২

ফাঁসির রায় শুনে ‘জয় বাংলা’ স্লোগান পুলিশ সদস্যের, বললেন ‘এই রায় মানি না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৫৫ পিএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

জুলাই অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার দায়ে পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের পর এএসআই আমির হোসেন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বলেন, আমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আমি তাই করেছি। আর এখন কেন আমাকেই ফাঁসানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করেন। রায়ে এ মামলার মোট ২৮ জন আসামির মধ্যে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

রায় ঘোষণা শেষে ট্রাইব্যুনালের এজলাস থেকে বের করার সময় চিৎকার করে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে পুলিশের সাবেক এএসআই মোঃ আমির হোসেন (৩৫)  বলেন, ‘আমি নির্দোষ, এই রায় মানি না মানবোবা। আমি সরকারি চাকরি করেছি। আমি শুধু সরকারের হুকুম পালন করেছি। আমি সরকারের হুকুমের গোলাম। জয় বাংলা।’

রায়ে সংক্ষুব্দ আসামি পক্ষের আইনজীবী বলেন, আবু সাইদের গেঞ্জিতে গুলির রক্তের চিহ্ন ও ছেড়া ছিলো না। টুয়েলভ শটগানের কার্টিজ জব্দ করা হয়নি।

আসামী পক্ষের আইনজীবী আজিজুর রহমান দোলন বলেন, শুধুমাত্র ডিগ্রি অব পানিশমেন্টটুকু শুনতে পেয়েছি। পরিপূর্ণ রায়টি পাওয়ার পরে বিচার বিশ্লেষণ করে আপিল করবো। আমরা এই রায়ে প্রত্যাশার নিরিখে সংক্ষুব্ধ এবং আমরা আইনে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করে আপিল বিভাগ থেকে প্রত্যাশা করছি খালাস পাবো।

এএইচ