ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৭ ১৪৩২

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট: হাসনাত আব্দুল্লাহকে স্পিকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৬ পিএম, ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার | আপডেট: ০৯:৩১ পিএম, ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার

জাতীয় সংসদে উত্তেজিত হয়ে বক্তব্য দেওয়া কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সংসদ কোনো আন্দোলনের ময়দান নয়, এখানে নিয়ম মেনে কথা বলতে হবে।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যার পর অধিবেশন চলাকালে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্যকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না মি. আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে। আর মৌখিক কথাবার্তার স্কোপ এখানে খুবই কম। নোটিশ দেবেন।’

তিনি বলেন, ‘আইনমন্ত্রীর কথা পূর্ণ বিবেচনা করা যেতে পারে। প্রয়োজনে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনেন। সেটি নিশ্চয়ই সরকারি দল বিবেচনা করবে।’

সংসদের পরিবেশ ভালো রাখার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ‘এত বড় জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ হয়েছে। ইলেকশনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি। এত বড় বিরোধীদল খুব কমই এসেছে সংসদে।’

এমআর//