পাম্পে লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষ, হার্ট অ্যাটাকে শিক্ষকের মৃত্যু
রংপুর প্রতিনিধি
প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রবিবার | আপডেট: ১২:৫৪ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রবিবার
বিভাগীয় নগরী রংপুরে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল-অকটেন শূন্য। তেলের জন্য হাহাকার পড়ে গেছে। শত শত মোটরসাইকেল ও যানবাহন তেল পাওয়ার আশায় পাম্পে অপেক্ষা করছে তবু তেল মিলছে না।
শনিবার রাতে নগরীর টার্মিনাল এলাকায় দীর্ঘক্ষণ তেল নেবার জন্য মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করার সময় মেহেদী হাসান নামে প্রাথমিক শিক্ষক হার্ট অ্যাটাক করে মারা গেছেন।
এছাড়া রংপুর নগরীর শাপলা চত্বরে ইউনিক ট্রেডাস পাম্পে লাইন ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনায় তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন জ্ঞান হারিয়ে ফেললে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রাহকদের অভিযোগ, ফিলিং স্টেশনগুলোতে কোন সিরিয়াল মেনটেন করা হচ্ছে না। একশ্রেণীর দালাল অর্থের বিনিময়ে সিরিয়াল ভঙ্গ করছে আর সাধারণ গ্রাহকরা অসহায়ের মতো দাঁড়িয়ে থেকে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।
অন্যদিকে তেল সংকটের সুযোগ নিয়ে ফিলিং স্টেশনগুলো এক লিটারে এক থেকে দেড়শ’ গ্রাম তেল কম দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এএইচ
