ঢাকা, সোমবার   ১৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ৩০ ১৪৩২

পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০২ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

বাংলা নববর্ষে মেট্রোরেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। পয়লা বৈশাখের দিন মেট্রোরেলের একটি স্টেশন দুপুর ১২টা পর্যন্ত এবং অপর একটি স্টেশন সারাদিনের জন্য বন্ধ থাকবে। 

সোমবার (১৩ এপ্রিল) ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেলের যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) শাহবাগ মেট্রোস্টেশন (দুপুর ১২টা পর্যন্ত) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন (সারা দিন) বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য যাত্রীসাধারণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এএইচ