ঢাকা, মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ৩০ ১৪৩২

যবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ইয়ারুল কবীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

‎যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ইয়ারুল কবীর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক।

সোমবার (১৩ এপ্রিল) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ।

‎‎মন্ত্রণালয় বলছে, যোগ দেওয়ার পর উপাচার্য পদে অধ্যাপক ইয়ারুল কবীরের মেয়াদ হবে চার বছর। অবশ্য প্রয়োজন মনে করলে রাষ্ট্রপতি ও আচার্য যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

‎নতুন উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।

এমআর//