ঢাকা, মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১ ১৪৩৩

দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৭

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৫ এএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৯:১২ এএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই একটি ট্রাক খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৬ জন।

সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টায় দাউদকান্দি থানার হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের বিপরীত পাশে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী ঢাকা মেট্রো-ট-১৩-১২০৯ নম্বরের একটি চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন যাত্রী নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই ৭ জন অজ্ঞাত পরিচয় পুরুষ নিহত হন এবং আহত হন আরও ৬ জন।

দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এএইচ