রাজশাহীতে নানা আয়োজনে ইটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪১ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার
রাজশাহীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নানকিং দরবার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ অতিথিরা কেক কাটেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, রাজশাহী বারের সভাপতি আবুল কাশেম, মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একুশে টেলিভিশন দর্শকদের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রেখে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এমআর//
