ভোলায় ইটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলা নববর্ষ উদযাপন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২৮ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে একুশে টেলিভিশন লিমিটেডের প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে ভোলা প্রেসক্লাবে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
একুশে টেলিভিশনের ভোলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সদস্য সচিব রাইসুল আলম, ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু রায়হান এবং ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘আজকের ভোলা’ পত্রিকার সম্পাদক আলহাজ্ব শওকত হোসেন।
বক্তারা বলেন, ‘পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ’ স্লোগানকে ধারণ করে একুশে টেলিভিশন দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে এবং ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেষে কেক কাটা, র্যালি ও বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
এমআর//
