মাদারীপুরে বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যানকে অব্যাহতি
মাদারীপুর (কালকিনি) প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৩৫ এএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার
মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে পদ থেকে অব্যাহতি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মোট ৭টি মামলা রয়েছে এবং একাধিক মামলায় তিনি দণ্ডিত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, মামলায় জামিন পাওয়ার পরও চেয়ারম্যান সুমন পুনরায় একই ধরনের অপরাধে জড়িয়ে পড়েন। স্থানীয় সরকার মন্ত্রণালয় তার এসব কর্মকাণ্ডকে পেশাগত দায়িত্বের পরিপন্থি এবং গুরুতর অনিয়ম হিসেবে বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়।
এএইচ
