সিরাজগঞ্জে একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উৎসব পালিত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১১:১৭ এএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার
দেশের প্রথম সংবাদ ও অনুষ্ঠান ভিত্তিক টেস্টেরিয়াল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের ২৭ তম বর্ষ পদার্পণ উৎসব সিরাজগঞ্জের এনায়েতপুরে নানা আয়োজনে পালিত হয়েছে।
মঙ্গকবার সকালে চ্যানেলটির সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার আয়োজনে এনায়েতপুর আইসিএল স্কুলে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৫ আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।
এ সময় জেলা একুশে ফোরামের জেলা কমিটির উপদেষ্টা সাইদুল ইসলামের সভাপতিত্বে থানার ওসি জাহিদ হোসেন, উন্নয়ন সংস্থা মানবমুক্তির নির্বাহী পরিচালক হাবিবুল্লাহ বাহার, বেলকুচি উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, বিএনপি নেতা মনজুরুল আলম মঞ্জু শিকদার, হাজী আলতাফ আলী প্রামানিক, শিক্ষক আব্দুল মতিন, আব্দুল খালেক শেখ, যুবদল নেতা জাহিদ হোসেন জহুরুল, ছাত্রদল নেতা সোহাগ শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা এলাকার কৃতি সন্তান একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামের হাত ধরে ব্যতিক্রমী সংবাদ ও নানা অনুষ্ঠান উপস্থাপনসহ গণমাধ্যমটি দেশের উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রেখে শীর্ষস্থানে অবস্থান করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এরপর অতিথিরা একুশে টেলিভিশনের ২৭ বছরে পূর্তি উপলক্ষে কেক কেটে সকলকে খাইয়ে দেন। পরে দেশ তথা বিশ্ব মানবতার মঙ্গল কামনা করা হয়।
এএইচ
