ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

১৭ অতিরিক্ত ডিআইজিকে বদলি করে প্রজ্ঞাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৪ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তা আগে বিভিন্ন ইউনিটে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (১৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনকে পিবিআইতে অতিরিক্ত ডিআইজি, বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার কামরুল হাসান মাহমুদকে একই শাখায় অতিরিক্ত ডিআইজি এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার তোফায়েল আহমেদকে সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার সুফিয়ান আহমেদকে একই ইউনিটে যুগ্ম কমিশনার, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিনকে অতিরিক্ত ডিআইজি এবং বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে একই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদের মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াকে অতিরিক্ত কমিশনার, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. মাহবুবুল করিমকে অতিরিক্ত ডিআইজি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আল মামুনকে অতিরিক্ত কমিশনার এবং শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এমআর//