ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

তথ্যপ্রযুক্তির উৎকর্ষে ডিআইইউতে ‘এআই হ্যাকাথন প্রতিযোগিতা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

দেশের তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর সমাধান তৈরিতে উৎসাহ দিতে ড্যাফোডিল ইউনিভার্সিটি ও যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড এআই অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে ‘এআই হ্যাকাথন-২৬’ আয়োজন করা হচ্ছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ তথ্য জানান সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড এআই অ্যালায়েন্সের প্রেসিডেন্ট উজ্জ্বল রায়, ড্যাফোডিল ইউনিভার্সিটির তথ্য ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. ফখরে হোসেন এবং রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলীসহ অন্যরা।

বক্তারা বলেন, এ হ্যাকাথন দেশের তথ্যপ্রযুক্তি খাতে একটি মাইলফলক হয়ে উঠতে পারে। গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে আগামী প্রজন্মকে বৈশ্বিক মানচিত্রে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।

আয়োজকরা জানান, আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে তিনটি ট্র্যাকে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। প্রতিটি দলে একজন মেন্টর ও তিনজন প্রতিযোগী থাকবে। বিজয়ীদের জন্য মোট দুই লাখ টাকার পুরস্কার রাখা হয়েছে।

এমআর//