ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৬ ১৪৩৩

নানা আয়োজনে ধামরাইয়ে ইটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

‘পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা আয়োজনের মধ্য দিয়ে একুশে টেলিভিশনের ২৭ তম বর্ষে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

বুধবার (১৫ এপ্রিল) সকালে ধামরাই পৌরসভার বান্দিমারা এলাকায় এ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। অতিথি হিসেবে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের নেতা প্রকৌশলী শাওন, আরটিভি ধামরাই প্রতিনিধি রাজিউল হাসান পলাশ এবং ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় নাজমুল হাসান অভি বলেন, একুশে টেলিভিশন দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল। বিগত শাসনামলে ইটিভির ওপর নানা চাপ ও ষড়যন্ত্র হয়েছে। এমনকি ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম সাহেবকে কারাগারেও যেতে হয়েছে। তবুও একুশে টেলিভিশন তার উদ্দেশ্য থেকে সরে আসেনি এবং বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতা বজায় রেখেছে।

আগত অতিথিরা একুশে টেলিভিশনে অপরাধ, দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে আরও বেশি প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান। তারা একুশে টেলিভিশনের উন্নতি ও অগ্রগতি কামনা করেন। 

এমআর//