রাত ১টার মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২৪ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার
দেশের ৭ অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৮ এপ্রিল) দিবাগত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল এবং কুষ্টিয়া অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এএইচ
