ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৫ ১৪৩৩

আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার

বাংলা নববর্ষ উপলক্ষে আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

গত ১৫ এপ্রিল অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল বৈচিত্র্যময় পরিবেশনা।

শিক্ষার্থীরা দলীয় সংগীত, একক গান, নৃত্য, আবৃত্তি, নাটিকা ও লোকসংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। বিশেষভাবে বাংলা লোকজ ঐতিহ্য তুলে ধরতে বাউল গান ও লালনসংগীত পরিবেশিত হয়। এছাড়া পান্তা-ইলিশের ঐতিহ্য, গ্রামীণ জীবনের চিত্র এবং বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে একটি মনোজ্ঞ নাটিকা সবার দৃষ্টি আকর্ষণ করে।

বৈশাখী মেলায়ও ছিল নানা আকর্ষণীয় স্টল। শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা-পুলির স্টল, গ্রামীণ হস্তশিল্পের স্টল, খেলনার স্টল, মুখরোচক খাবারের স্টল, বইয়ের স্টল এবং ঐতিহ্যবাহী অলংকারের স্টল সবার নজর কাড়ে। বিশেষ করে পাটিসাপটা, ভাপা পিঠা, চিতই পিঠা ও বিভিন্ন দেশীয় খাবারের সমারোহ দর্শনার্থীদের মুগ্ধ করে।

অনুষ্ঠান ও মেলা উপভোগ করতে আসা অভিভাবক ও শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন। তারা জানান, এমন আয়োজন শিশুদের মাঝে বাঙালি সংস্কৃতির প্রতি ভালোবাসা ও আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এএইচ