৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৮ এএম, ১৯ এপ্রিল ২০২৬ রবিবার
সোর্স লাইন নির্মাণ কাজের জন্য আজ রোববার (১৯ এপ্রিল) সিলেট নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের ৩৩/১১ কেবি শেখঘাট উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণ কাজের জন্য এই সাময়িক বিভ্রাট ঘটবে। রোববার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সিলেট নগরীর দুটি প্রধান ফিডারের আওতাধীন এলাকাগুলো এই বিভ্রাটের মুখে পড়বে—পাঠানটুলা ফিডার : পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট এবং এর আশপাশের এলাকা।
বিমানবন্দর ফিডার : সুবিদবাজার এলাকার লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আল-মদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি ও এর সংলগ্ন এলাকা।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। এই সাময়িক অসুবিধার জন্য বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং উন্নয়ন কাজে সহযোগিতা চেয়েছেন।
এএইচ
