ঢাকা, সোমবার   ২০ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৬ ১৪৩৩

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ রবিবার

রাজশাহীতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক নারী ক্রিকেট সিরিজ। সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। 

এই সিরিজকে সামনে রেখে রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়েছে।

অনুষ্ঠানে সিরিজের ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং শ্রীলঙ্কা দলের অধিনায়ক চামারি আতাপাত্তু। ট্রফি উন্মোচন শেষে দুই দলের অধিনায়কই সংবাদমাধ্যমের মুখোমুখি হন এবং সিরিজের পরিকল্পনা নিয়ে কথা বলেন।

বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগিয়ে সিরিজ জয়ই তাদের মূল লক্ষ্য। অন্যদিকে, শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তুও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার সকাল ৯টা ২০মিনিটে একই ভেন্যুতে সিরিজের প্রথম ওয়ানডে ৫০ ওভারে ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

এমআর//