বন্ধুর সাথে দেথা করতে আইনমন্ত্রীর আকস্মিক সফর
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত : ১১:০৩ এএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী আসাদুজ্জামান বগুড়া সফরে এসে পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক সফরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছুটে যান বন্ধুর সাথে দেখা করতে।
রোববার বিকেলে তিনি উপজেলার শালমারা ইউনিয়নের নিয়ামতের বাইগুনী গ্রামে তার বন্ধু আহসান হাবীব ছানার বাড়িতে আসেন।
তার এই আগমনে বন্ধুসহ পাড়া-প্রতিবেশীর মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
মন্ত্রীর আগমনে বিশ্ববিদ্যালয়ের বন্ধু ছানার বাড়িতে গ্রামবাসীরা ভিড় করতে থাকেন। এ সময় মন্ত্রী সাধারণ মানুষের মাঝে মিশে যান এবং বন্ধু ছানা মিয়ার পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
গ্রামবাসীর মতে, সরকারের একজন উচ্চপদস্থ ব্যক্তির এভাবে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের ঘরে আসা বিরল এবং এটি সাধারণ মানুষের প্রতি তাঁর ভালোবাসারই বহিঃপ্রকাশ।
এএইচ
