ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৭ ১৪৩৩

হায়ারের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন, ৩ টি প্রিমিয়াম পণ্যের উন্মোচন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার | আপডেট: ১০:০১ পিএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার

বাংলাদেশে বাজার সম্প্রসারণ ও ব্র্যান্ড আপগ্রেডের অংশ হিসেবে এক নতুন মাইলফলক স্পর্শ করেছে বিশ্বখ্যাত হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ার।

বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর গুলশান-১ এ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করা হয়েছে। নতুন এই স্টোরে প্রদর্শন করা হয়েছে গ্রুপের সর্বশেষ গ্লোবাল ভিজ্যুয়াল আইডেন্টিটি (ভিআই) সিস্টেম।

নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরে রেফ্রিজারেটর, ফ্রিজার, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনসহ হায়ারের সম্পূর্ণ হোম অ্যাপ্লায়েন্স পণ্যসম্ভার স্থান পেয়েছে। এর মাধ্যমে দেশীয় ভোক্তারা এখন থেকে এক ছাদের নিচেই আধুনিক ও সমন্বিত স্মার্ট হোমের অভিজ্ঞতা লাভ করতে পারবেন।

স্টোরটির গ্র্যান্ড ওপেনিং উপলক্ষ্যে হায়ার তাদের প্রোডাক্ট সিরিজের আওতায় তিনটি নতুন প্রিমিয়াম পণ্যও উন্মোচন করেছে। নতুন উন্মোচিত হওয়া উদ্ভাবনী পণ্যগুলো হলো- ‘গ্র্যাভিটি এআই সিরিজ ফ্যাব্রিক ফিনিশ এয়ার কন্ডিশনার’, ‘ট্রিপল-টাব ওয়াশার-ড্রায়ার কম্বো’ এবং ‘১০০ ইঞ্চি কিউডি-মিনি এলইডি ফোরকে (4K) টেলিভিশন’। স্থানীয় ভোক্তাদের নিত্যনতুন চাহিদা ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক এসব পণ্য ডিজাইন করা হয়েছে, যা দেশে হায়ারের প্রিমিয়াম পণ্য পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ করবে বলে ধারণা করা হচ্ছে।

উদ্বোধনী আয়োজনের অন্যতম বড় আকর্ষণ ছিল গ্রাহকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা। প্রতিষ্ঠানটি জানায়, ২০২৪ সালের ১ জানুয়ারির পর যেসব পুরোনো বা নতুন গ্রাহক হায়ারের এয়ার কন্ডিশনার ক্রয় করেছেন, তারা এখন থেকে ৫ বছরের পূর্ণাঙ্গ ওয়ারেন্টি সুবিধা উপভোগ করবেন। নতুন যুগের এই ‘জিরো লেবার ফ্রি ওয়ারেন্টি’ নীতি কার্যকর করেছে হায়ার বাংলাদেশ।

স্থানীয় বাজার ও গ্রাহকের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরবচ্ছিন্ন উন্নয়নের লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। আগামী দিনেও অভিনব পণ্য উদ্ভাবন, উচ্চমানের সেবা প্রদান এবং দেশের ব্যবহারকারীদের জন্য আরও স্মার্ট ও উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে হায়ার বাংলাদেশ নিজেদের এই প্রতিশ্রুতি বজায় রাখবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

এমআর//