ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ বাজার এলাকায় ছাগল চুরির অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে তাদেরকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) বিকালে বালিয়াকান্দি উপজেলা থেকে ছাগল চুরি করে বিক্রির উদ্দেশ্যে বানিবহ বাজারে নিয়ে আসার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করা হয়। 

পরে উত্তেজিত জনতা রশি দিয়ে বেঁধে তাদেরকে গণধোলাই দেয়। এ সময় একটি ছাগল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন কালুখালী উপজেলার হোগলাডাঙ্গী গ্রামের ইসমাইল শেখের ছেলে সোহেল শেখ (৩০) এবং রামচন্দ্রপুর গ্রামের মৃত গাজী শেখের স্ত্রী বিলকিস (২৫)। 

পরবর্তীতে স্থানীয়রা তাদের রাজবাড়ী থানায় সোপর্দ করে।

রাত ৯টার দিকে রাজবাড়ী থানার এসআই সামসুজোহা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এএইচ