ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

ইসিতে ১১ দলীয় জোটের নারী প্রার্থীদের মনোনয়ন দাখিল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩৩ পিএম, ২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৩:৩৩ পিএম, ২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

শেষ দিনের মতো চলছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দাখিল কার্যক্রম। ১১ দলীয় জোটের প্রার্থীরা সমন্বিতভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিনিয়র সচিব আখতার আহমেদ সভাপতিত্ত্বে মনোনয়ন দাখিল কার্যক্রম শুরু হয়। 

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে এনসিপি, জাগপা, খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের প্রার্থীরা সমন্বিতভাবে মনোনয়ন দাখিল করেন। 

জামায়াত জোটে মনোনয়ন জমা দেন মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা, এনসিপির যুগ্ন সদস্য সচিব ডা. মাহমুদা মিতু, যুগ্ন আহ্বায়ক মুনিরা শারমিন, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমসহ ১২ জন প্রার্থী। 

এছাড়া মনোনয়ন জমা দেন বিএনপি মনোনীত নরসিংদী-৪ সংরক্ষিত নারী আসনের প্রার্থী সেলিনা সুলতানা নিশিতাসহ ৬ জন প্রার্থী।

সংরক্ষিত ৫০টি আসনে বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে ১ জন সংরক্ষিত নারী আসন পাবেন। 

সংরক্ষিত ৫০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৪৬৪ জন নির্বাচন কমিশন থেকে ফরম সংগ্রহ করেছেন। 

এএইচ