ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫ এএম, ২২ এপ্রিল ২০২৬ বুধবার

বিসিএস পুলিশ ক্যাডারের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করেছে সরকার।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

বদলিকৃত পুলিশ কর্মকর্তাদের মধ্যে শেরপুরের পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার, ডিএমপির উপ পুলিশ কমিশনার এ কে এম জহিরুল ইসলামকে শেরপুরের পুলিশ সুপার, নাটোরের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবকে এপিবিএন-এর পুলিশ সুপার,  পিবিআই-এর পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে নাটোরের পুলিশ সুপার, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পিবিআই-এর পুলিশ সুপার এবং খুলনা মহানগরীর উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এএইচ