ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

ডিজেলের ড্রামে পড়ে শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ২২ এপ্রিল ২০২৬ বুধবার

গাইবান্ধার সাদুল্লাপুরে সংরক্ষিত ডিজেলের ড্রামে পড়ে  আরাফ মিয়া নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ বুধবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার বিকালে ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিশু আরাফ ওই গ্রামের বাবু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল আনুমানিক ৪টার দিকে বাড়ির বারান্দায় খেলছিল শিশু আরাফ। এ সময় পরিবারের অগোচরে বাড়ির বারান্দায় রাখা একটি কাটা প্লাস্টিকের ড্রামে পড়ে যায় সে। ওই ড্রামে ট্রাকের ট্যাংকি ফুটো হওয়ায় সেই ট্যাংকির ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করা হয়েছিল।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তার মৃত্যু হয়।

এএইচ