ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

ভারত থেকে আরও ৭ হাজার টন ডিজেল এলো পার্বতীপুরে

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৮ এএম, ২৩ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে চলতি মাসে তৃতীয় দফায় আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুরে রেলহেড ওয়েল ডিপোতে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৩  এপ্রিল) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন্স) কাজী রবিউল আলম। 

এ নিয়ে চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে ১৩ হাজার মেট্রিক টন, আর চলতি বছরে ৩৫ হাজার মেট্রিক টন ডিজেল আসলো।

গত সোমবার রাত ৮টার দিকে নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়ে প্রায় ৭০ ঘণ্টার মধ্যে এসব ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছায়। 

এর আগে গত ১৯ এপ্রিল বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে আসে। 

চলতি এপ্রিল মাসে মোট ৪টি চালানের মাধ্যমে ভারত থেকে ২৫ হাজার মেট্রিক টন জ্বালানি আনার কথা রয়েছে। এরমধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন এবং ১৯ এপ্রিল ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে। 

এর আগে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত চারটি চালানে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে মোট ২২ হাজার মেট্রিক টন  ডিজেল এসে পৌঁছায়। 

এএইচ