ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

‘হানিট্র্যাপ’ চক্রের নারীসহ ৫ সদস্য আটক

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২৩ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

গোপালগঞ্জে নারীসহ ‘হানিট্র্যাপ’ চক্রের ৫ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। 

বুধবার (২২ এপ্রিল) দুপুরে তাদের আটক করে কাশিয়ানী থানা পুলিশ।

আটককৃতরা হলেন- হানিট্র্যাপের নারী সদস্য তানিয়া এবং পুরুষ সদস্য- অসীম ফকির, জসিম ফকির, সান্টু মোল্যা, নারীর কথিত স্বামী সুজন। 

কাশিয়ানী থানার পুলিশ কর্মকর্তা জানান, কাশিয়ানী ও পার্শ্ববর্তী লোহাগড়া উপজেলায় নারী-পুরুষের সমন্বয়ে গঠিত একটি সিন্ডিকেট বিভিন্নভাবে সম্মানিত ব্যক্তিদের কৌশলে ডেকে নিয়ে হানিট্রাপের মাধ্যমে জিম্মি করে অর্থ আদায়সহ নানাভাবে হয়রানি করার অভিযোগ ছিল। এই বিষয়টি দীর্ঘদিন যাবৎ গুপ্তচরের মাধ্যমে অনুসন্ধান করা হচ্ছিল। বুধবার দুপুর ৩টার দিকে এরকম একটি ঘটনা ঘটানোর সময় হাতেনাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, তারা ইতিপূর্বে এরকম ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে থানায় মামলাও রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ